সারাদেশ

কাশিমপুরে সাংবাদিকের ওপর হামলা: মামলার এক মাস পার, আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে

⎙ প্রিন্ট
কাশিমপুরে সাংবাদিকের ওপর হামলা: মামলার এক মাস পার, আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে
⌖ গাজীপুর সদর

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ১ নম্বর ওয়ার্ডের পলাশ হাউজিং এলাকায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে পুলিশের তদন্ত কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। গত ২৩ জুলাই পলাশ হাউজিং এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। এ ঘটনায় পরে কাশিমপুর থানায় মামলা করা হয়।


মামলার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাংবাদিক। তাঁর অভিযোগ, ঘটনার পর আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানানো হলেও কার্যকর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। মামলার তদন্তকারী কর্মকর্তা কাশিমপুর থানার এসআই আলামিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি জানান, এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও তিনি জানান।


হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয়রা। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য