দূর্গাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মোঃ রবিউল ইসলাম, রাজশাহী ব্যুরো চিফ:
রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দূর্গাপুরে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ উদ্যাপন করা হয়েছে। “কন্যাশিশুর অধিকার, আমাদের অঙ্গীকার” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও শুভচ্ছো র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুদের কেবল সুরক্ষা নয়, তাদের শিক্ষা, স্বাস্থ্য ও সমান সুযোগ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কন্যাশিশুরা আজকের সমাজের অপরিহার্য অংশ এবং আগামী দিনের ভবিষ্যতের কারিগর। বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার ও সমাজের সচেতনতা বৃদ্ধির ওপর তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কন্যাশিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দূর্গাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন









মন্তব্য