রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে অটোচালকের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করা হয়। তার কাছ থেকে ছিনতাইকৃত ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে।
বানেশ্বর ট্রাফিক মোড়ে দায়িত্বরত সার্জেন্ট সাইদুর রহমান টিপু জানান,,
গত ০৭/০৮/২০২৬ ইং শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে একজন ছিনতাইকারী অটোচালক মোঃ রতন মিয়ার পকেট থেকে বেশ কিছু টাকা ছিনতাই করে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় সার্জেন্ট টিপুও তার টিম দ্রুত ধাওয়া করে তাকে আটক করেন। পরে তাকে তলাশি করে তার কাছ থেক তাৎক্ষণিকভাবে
ছিনতাইকৃত ৫২০ টাকা উদ্ধার করা হয়। বিষয়টি কন্ট্রোলের মাধ্যমে পুঠিয়া থানাকে জানানো হলে থানার একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। উদ্ধারকৃত টাকা ও আটকৃত ছিনতাইকারীকে থানার অফিসারের কাছে হস্তান্তর করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকৃত আসামীর নাম মোঃ জনি মিয়া। পিতা: শাহিন কসাই, ঠিকানা: খুঠিপাড়া, পুঠিয়া, রাজশাহী। তার বিরুদ্ধে পূর্বে হেরোইন সংক্রান্ত একটি মামলা রয়েছে। জি/আর ২৫২/২ নং মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।এ সময় ভুক্তভোগী অটোচালক ট্রাফিক পুলিশের ভুয়সী প্রশংসা করেন এবং পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান।
পুঠিয়া থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন,,,,,
বানেশ্বর ট্রাফিক পুলিশের তৎপরতায় সাজাপ্রাপ্ত ছিনতাইকারী আটক।









মন্তব্য