জাতীয়

মানবিক গুণাবলির অনন্য দৃষ্টান্ত অ্যাডভোকেট আজিজুল হাকিমের জন্মদিন আজ

মানবিক গুণাবলির অনন্য দৃষ্টান্ত অ্যাডভোকেট আজিজুল হাকিমের জন্মদিন আজ

প্রিন্ট
মানবিক গুণাবলির অনন্য দৃষ্টান্ত অ্যাডভোকেট আজিজুল হাকিমের জন্মদিন আজ
মানবিক গুণাবলির অনন্য দৃষ্টান্ত অ্যাডভোকেট আজিজুল হাকিমের জন্মদিন আজ
⌖ শ্রীপুর

নম্রতা, ভদ্রতা ও মানবিক গুণাবলির জন্য পরিচিত শ্রীপুর উপজেলার সাটিয়াবাড়ী এলাকার  জমির আলীর পুত্র অ্যাডভোকেট আজিজুল হাকিমের জন্মদিন আজ। পরিবার, স্বজন, বন্ধু-সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে পোস্ট দিয়েছেন অনেকে।
আইন পেশার পাশাপাশি অসহায়দের পাশে দাঁড়ানো ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য তিনি পরিচিতজনদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। শুভাকাঙ্ক্ষীদের মতে, পেশাগত ব্যস্ততার মধ্যেও মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মানসিকতা তার অন্যতম বড় গুণ।
জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত হয়ে অ্যাডভোকেট আজিজুল হাকিম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষের ভালোবাসা ও দোয়া জীবনের বড় প্রাপ্তি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, এই জন্মদিন মানুষের কল্যাণে কাজ করার নতুন প্রেরণা হয়ে উঠুক।

মন্তব্য