বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ
মোঃ রবিউল ইসলাম, রাজশাহী ব্যুরো চিফ:
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ অক্টোবর ২০২৬ তারিখ বেলা আনুমানিক ০৯:৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী বিওপি’র আভিযানিক দল বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, কাটাখালী থানাধীন মিডিলচর নদীর পাড় এলাকায় কিছু মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে লুকানো অবস্থায় আছে। উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে তল্লাশী কার্যক্রম শুরু করে । তল্লাশীর এক পর্যায়ে আভিযানিক দল জঙ্গলের মধ্যে কয়েকটি শক্ত কাগজের কার্টুন লুকানো অবস্থায় দেখতে পায় যার মধ্য হতে ১২ বোতল ভারতীয় Magic Moments, ১১ বোতল Mc Dowulls, ৩৫ বোতল Imperial Blue এবং ০৭ বোতল Royal Stag মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্টদেরকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ









মন্তব্য