সারাদেশ

শ্রীপুরে ভেটেরিনারি সার্জনদের বিদায় ও যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শ্রীপুরে ভেটেরিনারি সার্জনদের বিদায় ও যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

⎙ প্রিন্ট
শ্রীপুরে ভেটেরিনারি সার্জনদের বিদায় ও যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
শ্রীপুরে ভেটেরিনারি সার্জনদের বিদায় ও যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
⌖ শ্রীপুর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে কর্মকর্তা-কর্মচারীদের বিদায় ও যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা **ডা: আবদুল আলীম**-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা দেওয়া হয় ভেটেরিনারি সার্জন **ডা: মো: গোলাম মুরশেদ মুরাদ** এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক **জনাব নুর ইমাম খান**-কে। একই সাথে নবযোগদানকৃত ভেটেরিনারি সার্জন **ডা: শুভ সরকার**-কে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের অবদান স্মরণ করেন এবং তাঁদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি নবযোগদানকৃত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও মেমেন্টো প্রদান করে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য