জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে কলম্বিয়া ওয়াশিং প্লান্টের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে কলম্বিয়া ওয়াশিং প্লান্টের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

⎙ প্রিন্ট
ডেঙ্গু প্রতিরোধে কলম্বিয়া ওয়াশিং প্লান্টের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধে কলম্বিয়া ওয়াশিং প্লান্টের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
⌖ গাজীপুর সদর


বিশেষ প্রতিনিধি:
ডেঙ্গু আতঙ্ক দূর করতে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা গড়ে তুলতে "ডেঙ্গুর ভয় নয়, সচেতনতাই জয়" শীর্ষক এক সচেতনতামূলক কর্মসূচি-২০২৬ পালন করেছে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিঃ।
কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মীরা প্লান্ট প্রাঙ্গণে সমবেত হয়ে ব্যানার প্রদর্শন করেন এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় এডিস মশার বংশবৃদ্ধি রোধে পানি জমে থাকতে না দেওয়া, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়।
প্রতিষ্ঠানটির এই উদ্যোগ প্রসঙ্গে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিঃ-এর সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান সাঈদ চৌধুরী বলেন, "আমরা যেকোনো ইতিবাচক পদক্ষেপই আমাদের শ্রমিক ও স্থানীয় কমিউনিটির সার্বিক কল্যাণের কথা মাথায় রেখে বাস্তবায়ন করি। আমরা সবাই একযোগে কাজ করলে যেকোনো কঠিন কাজই সহজ হয়ে যায়।"
মেম্বারবাড়ি বাজারে সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে প্রতিষ্ঠানটির অপারেশনস প্রধান মাশরাকুল হক চৌধুরী বলেন, "আমাদের এই উদ্যোগকে কেবল প্রচারণার দৃষ্টিকোণ থেকে না দেখে হৃদয় থেকে অনুভব করতে হবে। মানুষের জীবনের মূল্য বুঝতে হবে এবং নিজ দায়িত্বেই চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।"
উক্ত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সিয়াম ভূঁইয়া, ইঞ্জিনিয়ারিং প্রধান দেওয়ান নুরুজ্জামান এবং প্রোডাকশন প্রধান আব্দুর রহিমসহ আরও অনেকে। পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এইচআর প্রধান একরামুল হক এবং গ্রুপ এইচআর প্রধান বনি আমীন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরণের সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সচেতনতা তৈরি করতে বিশেষ ভূমিকা রাখবে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য