বরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থায় সৌরবিদ্যুৎ নিয়ে নীতিনির্ধারণী কর্মশালা
বরেন্দ্র অঞ্চলে সৌরবিদ্যুতে গভীর নলকূপ চালনা ও পানির সুষম ব্যবহারে কর্মশালা
বরেন্দ্র অঞ্চলে সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে গভীর নলকূপ পরিচালনা এবং পানির সুষম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।আজ (২০ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অডিটোরিয়ামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন বিএমডিএর নির্বাহী পরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম খান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং বিএমডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।কর্মশালায় বরেন্দ্র অঞ্চলে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে গভীর নলকূপ পরিচালনা, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো এবং কৃষিতে পানির সুষম ব্যবহার নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে সেচ ব্যবস্থাকে আরও টেকসই ও পরিবেশবান্ধব করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।









মন্তব্য