সারাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠানেই শিশুর নিরাপত্তা নিয়ে প্রশ্ন, মহাতামিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিযোগ

কালিয়ায় ১০ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত মহাতামিম

⎙ প্রিন্ট
শিক্ষাপ্রতিষ্ঠানেই শিশুর নিরাপত্তা নিয়ে প্রশ্ন, মহাতামিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিযোগ
প্রতিনিধি :- লিটন সিকদার
⌖ কালিয়া
কালিয়া উপজেলায় ১০ বছর বয়সী এক আবাসিক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে একটি মহিলা কওমি মাদ্রাসার মহাতামিমের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মুফতী শরীফ শহিদুল্লাহর বিরুদ্ধে কালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রীর দাদা মো. ইদ্রিস শেখ।
অভিযুক্ত শরীফ শহিদুল্লাহ (৪৫) কালিয়া উপজেলার বাকা গ্রামের তবিবর শরীফের ছেলে। তিনি কালিয়া কওমি মাদ্রাসা ও কালিয়া মহিলা মাদ্রাসার মহাতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে অন্য এক ব্যক্তির মাধ্যমে দ্বিতীয় জামাতের ওই আবাসিক ছাত্রীকে মহিলা মাদ্রাসা থেকে কওমি মাদ্রাসায় ডেকে পাঠানো হয়। এ সময় ছাত্রীটি এক সহপাঠীকে সঙ্গে নিয়ে সেখানে যায়। অভিযোগ রয়েছে, পরে কৌশলে ওই সহপাঠীকে পানি কিনতে বাইরে পাঠিয়ে দেওয়া হয়।
এরপর কক্ষে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে দুই ব্যক্তি হঠাৎ কক্ষে প্রবেশ করলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে সরে যান বলে অভিযোগকারীর দাবি।
এ ঘটনায় কাউকে কিছু না বলার জন্য শিশুটিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। পরে বাড়িতে ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা জানায়। বিষয়টি জানার পর পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরবর্তীতে পারিবারিক আলোচনার পর তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কালিয়া থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাইয়ের পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, অভিযোগের বিষয়টি এখনো তদন্তাধীন। অভিযুক্ত ব্যক্তির অপরাধ প্রমাণিত হওয়ার আগে তাঁকে দোষী হিসেবে গণ্য করার সুযোগ নেই।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য