অর্থনীতি

পানি নিরাপত্তা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে গোলটেবিল বৈঠক

পানি নিরাপত্তা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে গোলটেবিল বৈঠক

⎙ প্রিন্ট
পানি নিরাপত্তা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে গোলটেবিল বৈঠক
ছবি সংগৃহীতঃ
# পানি নিরাপত্তা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে গোলটেবিল বৈঠক ⌖ ঢাকা
পানি নিরাপত্তা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দৈনিক প্রথম আলোর আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। এতে বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, পানি বিশেষজ্ঞসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।বৈঠকে দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, পানির সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ, পানি দূষণ রোধ এবং সমন্বিত পানি ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কৃষি, পরিবেশ ও জনজীবনে পানির গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পানি নিশ্চিত করার বিষয়েও মতামত তুলে ধরেন আলোচকেরা।বক্তারা বলেন, পানি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এর সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, শিক্ষক, এনজিওসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তারা।গোলটেবিল বৈঠকে পানি নিরাপত্তা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ ও করণীয় নিয়ে আলোচনা হয়।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য