অপরাধ

Lucky 777 Lottery’-এর বিরুদ্ধে ৮৬ হাজার টাকা প্রতারণার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

⎙ প্রিন্ট
Lucky 777 Lottery’-এর বিরুদ্ধে ৮৬ হাজার টাকা প্রতারণার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
অনলাইন জুয়া
⌖ দোহার
‘Lucky প্রতিবেদক: মোঃ সোহেল রানা 

‘Lucky 777 Lottery’ নামের একটি অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে লটারি ও বিপুল অর্থ জেতার প্রলোভন দেখিয়ে ৮৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাঁদের সরবরাহ করা তথ্য অনুযায়ী, বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ লেনদেনের নির্দেশ দেওয়া হয়েছিল।

ভুক্তভোগীদের দেওয়া তথ্য ও হাতে লেখা তালিকায় অর্থ লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে নিম্নলিখিত নম্বর ও নামগুলো:

১. ০১৯৮৬-৪০০৯৯৩ — জয়নাল হাওলাদার
২. ০১৯১০-১৫৬৬৮৫ — রিফাত হোসাইন রিদয়
৩. ০১৩৫২-৯১২৭৬৪ — নাদিরা আক্তার

৪. ০১৩৫১-৪২৭৫৬২--মনি আক্তার

ভুক্তভোগীদের অভিযোগ, এসব নম্বর ও নামের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনের বিষয়ে তদন্ত করা প্রয়োজন। তবে তালিকায় উল্লিখিত ব্যক্তিদের পরিচয়, নম্বরগুলোর মালিকানা এবং অর্থ গ্রহণের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আর্থিক লেনদেন ও অনলাইন অ্যাকাউন্টের পরিচয় তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

লক্ষ লক্ষ পরিবার অনলাইন জুয়ার মাধ্যমে ধ্বংস হয়ে জীবন নষ্ট করছে, দিনের পর দিন সবাই ধ্বংস হয়ে যাচ্ছে।

সতর্কবার্তা: অনলাইন লটারি ও পুরস্কারের প্রলোভনে অপরিচিত নম্বরে টাকা পাঠানোর আগে সতর্ক থাকুন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য