রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ও লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে আন্তরিক কুশল বিনিময় করেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং পূজার আনন্দময় পরিবেশে সকলের মঙ্গল কামনা করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এদেশের সম্প্রদায়ের অবিচ্ছেদ্য অংশ। পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করব। তিনি হিন্দু ধর্মাবলম্বী ভাইদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় পূজা কমিটির সদস্যরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। তারা চেয়ারম্যান প্রার্থী মুঃ মোফাজ্জল হকের এমন সম্প্রীতি-বন্ধনমূলক পদক্ষেপকে স্বাগত জানান এবং তার সাফল্য কামনা করেন। উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নির্বাচনী প্রচারণার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে ব্যাপক জনসংযোগ গড়ে তুলছেন।









মন্তব্য