গত ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর কৃষি প্রকৌশল বিভাগ আয়োজিত ‘এগ্রিভোল্টাইকস: বাংলাদেশে খাদ্য, শক্তি ও পানি নিরাপত্তার একটি টেকসই সমাধান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।
সেমিনারে কৃষি জমির উৎপাদনশীলতা বজায় রেখে সৌরবিদ্যুৎ উৎপাদন, পানি ব্যবস্থাপনা এবং খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এগ্রিভোল্টাইকস প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বাংলাদেশের কৃষি ও জ্বালানি খাতে টেকসই উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষির সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।









মন্তব্য