সারাদেশ

গভীর রাতে মাদকবিরোধী অভিযানে,নড়াগাতীতে ২০০ পিচ ইয়াবাসহ আটক ২

নড়াইলে পুলিশের বিশেষ অভিযান, দুই বাড়ি থেকে মিলল ২০০ পিস ইয়াবা

⎙ প্রিন্ট
গভীর রাতে মাদকবিরোধী অভিযানে,নড়াগাতীতে ২০০ পিচ ইয়াবাসহ আটক ২
প্রতিনিধি :- লিটন সিকদার
⌖ কালিয়া
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার দক্ষিণ ডুমুরিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যক্তির বাড়ি থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আশিক শেখ (৪০) ও অহিদুল ইসলাম শেখ (২৪) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত গভীর রাতে, প্রায় সাড়ে ৩টার দিকে দক্ষিণ ডুমুরিয়া গ্রামে তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালায় নড়াগাতী থানা পুলিশ। এ সময় পৃথক দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের পর ঘটনাস্থল থেকেই ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
আটক আশিক শেখ দক্ষিণ ডুমুরিয়া গ্রামের বালা শেখের ছেলে। অপর আটক ব্যক্তি অহিদুল ইসলাম শেখ একই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গভীর রাতে পুলিশের এমন অভিযানে এলাকায় মাদকবিরোধী তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে দুই ব্যক্তির বাড়ি থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় বক্তব্য গ্রহণসহ মামলার প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।
এদিকে মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা গেলে এলাকার তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য