রাজনীতি

গণসংযোগে কাথুলিয়া গ্রামে চা আড্ডায় মেতে উঠলেন চেয়ারম্যান প্রার্থী বাবন

গণসংযোগে কাথুলিয়া গ্রামে চা আড্ডায় মেতে উঠলেন চেয়ারম্যান প্রার্থী বাবন

⎙ প্রিন্ট
গণসংযোগে কাথুলিয়া গ্রামে চা আড্ডায় মেতে উঠলেন চেয়ারম্যান প্রার্থী বাবন
ছবি সংগৃহীতঃ
# গণসংযোগে কাথুলিয়া গ্রামে চা আড্ডায় মেতে উঠলেন চেয়ারম্যান প্রার্থী বাবন ⌖ পাবনা সদর

​ভাঁড়ারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কাথুলিয়া গ্রামে এক প্রাণবন্ত গণসংযোগ ও চা আড্ডায় স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী এহসান উল বাশার বাবন।

​অনুষ্ঠানটিতে এলাকার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই চা আড্ডায় চেয়ারম্যান প্রার্থী বাবন স্থানীয়দের সঙ্গে এলাকার সার্বিক পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনার নানাদিক নিয়ে খোলামেলা আলোচনা করেন।

​মতবিনিময়কালে তিনি উপস্থিত সাধারণ মানুষের সুনির্দিষ্ট মতামত ও অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন। নিছক নির্বাচনী প্রাচারণার বাইরে গিয়ে পারস্পরিক এ যোগাযোগের মাধ্যমে পুরো আড্ডাটি এক মিলনমেলায় পরিণত হয়। স্থানীয়দের প্রত্যাশা পূরণে এবং এলাকার উন্নয়নে সার্বক্ষণিক পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এহসান উল বাশার বাবন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য