প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়।
তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হচ্ছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে উভয় পক্ষের পক্ষ থেকে বিস্তারিত জানানো হতে পারে।
এর আগে রোববার (৯ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার একদিন পরই প্রধানমন্ত্রীর সঙ্গে তার এ বৈঠক অনুষ্ঠিত হলো।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।









মন্তব্য