রাজনীতি

গোপালগঞ্জের কনসার্টে ‘শেখ হাসিনা’ স্লোগান, আয়োজক গ্রেপ্তার

প্রিন্ট
গোপালগঞ্জের কনসার্টে ‘শেখ হাসিনা’ স্লোগান, আয়োজক গ্রেপ্তার
কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার
⌖ গোপালগঞ্জ সদর
গোপালগঞ্জের কনসার্টে ‘শেখ হাসিনা’ স্লোগান, আয়োজক গ্রেপ্তার
মোঃ লিটন সিকদারগোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত একটি কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কনসার্ট ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল নিজেই অনুষ্ঠানের আয়োজন করেন।অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী নোবেলের গান পরিবেশনের আগে কনসার্টস্থলে উপস্থিত কয়েকজন দর্শক শেখ হাসিনার নামে স্লোগান দেন। বিষয়টি নজরে আসার পর পুলিশ ঘটনাটি নিয়ে তৎপর হয়। পরে ওই রাতেই কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনার পর আয়োজককে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।ওসি আরও জানান, গ্রেপ্তারের পর হাফিজুর রহমান পিয়ালকে আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।কনসার্টে স্লোগান দেওয়ার ঘটনায় উপস্থিত দর্শক ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। তবে স্লোগানদাতাদের পরিচয় ও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য