গোপালগঞ্জ ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন, এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ
গোপালগঞ্জ জেলা ছাত্রদলে নতুন নেতৃত্বের যাত্রা, আহ্বায়ক সাইফুল ইসলাম
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ২৮ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সাইফুল ইসলামকে আহ্বায়ক, সোহান আল ইমামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাজিদুর রহমানকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।বুধবার (৭ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।অনুমোদিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন—আকিবুল ইসলাম, হাবিবুর রহমান মোল্যা (রইন), মোঃ মেহেদী হাসান, তাসবীর হাসান, মোঃ আমিরুল ইসলাম সোহেল, ইসমাইল হোসেন, মোঃ নাহিদুল ইসলাম সোহেল, মোহাম্মদ লালন শেখ, নিলয় হাওলাদার মোস্ত ও সোহাগ আফতাব।এ ছাড়া সদস্য পদে দায়িত্ব পেয়েছেন শেখ রেদোয়ান ইকবাল, সাহেদ হাসান পিয়াস, রাজিব মোল্লা, মাহফুজুর রহমান, উজ্জল শিকদার, মোঃ শরিফুল ইসলাম, হাসানুল আলম রাজু, তরিকুল ইসলাম, নাজমুল ইসলাম, মোঃ মমিন শেখ, মেহেদী হাসান, মেহেদী হাসান খান, আবির শিকদার, আহসান বিশ্বাস ও রাহাদুল ইসলাম রাদ।নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন নেতাকর্মীরা।









মন্তব্য