সারাদেশ

গোপালগন্জে সবুজের বার্তা, ঔষধি-ফলদ-বনজ গাছের চারা রোপণ ও বিতরণ

পরিবেশ রক্ষায় টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ, বিতরণ করা হলো ঔষধি ও ফলদ চারা

⎙ প্রিন্ট
গোপালগন্জে সবুজের বার্তা, ঔষধি-ফলদ-বনজ গাছের চারা রোপণ ও বিতরণ
প্রতিনিধি :- লিটন সিকদার
⌖ টুংগীপাড়া
গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই বার্তাকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঔষধি, ফলদ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ অক্টোবর) টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির চারা রোপণের পাশাপাশি স্থানীয়দের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব এবং ঔষধি গাছের বহুমুখী উপকারিতা নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়। বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশসহ খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, রোপণ করা চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তারা প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে ঔষধি, ফলদ ও বনজ গাছের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে উপকার পাওয়ার বিষয়টিও তুলে ধরা হয়।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য