অপরাধ

পাবনায় গাজী টিভির প্রতিনিধি সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টা, থানায় লিখিত অভিযোগ

পাবনায় গাজী টিভির প্রতিনিধি সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টা, থানায় লিখিত অভিযোগ

⎙ প্রিন্ট
পাবনায় গাজী টিভির প্রতিনিধি সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টা, থানায় লিখিত অভিযোগ
ছবি সংগৃহীতঃ
# পাবনায় গাজী টিভির প্রতিনিধি সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টা, থানায় লিখিত অভিযোগ ⌖ পাবনা সদর

পাবনা শহরের লস্করপুর টার্মিনাল এলাকায় গাজী টেলিভিশনের (জিটিভি) জেলা প্রতিনিধি মো. নবী নেওয়াজকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গত বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযুক্ত ব্যক্তিরা হলেন—মো. ইবাদ শেখ ওরফে ড্রাইভার ইবাদ, মো. আমিন উদ্দিন ও শ্রী মিলন গোবিন্দ চৌধুরী।

​অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পাবনা জজ কোর্টে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফিরছিলেন সাংবাদিক নবী নেওয়াজ। লস্করপুর টার্মিনাল সংলগ্ন একটি গেটের পাশে রিপনের চায়ের দোকানের সামনে পৌঁছালে পূর্বশত্রুতার জের ধরে অভিযুক্তরা তাকে ঘিরে ধরে গালিগালাজ শুরু করেন। ঘটনার প্রতিবাদ করলে ইবাদ শেখ তাকে হত্যার হুমকি দিয়ে হাসুয়া দিয়ে মাথায় কোপ মারেন। নবী নেওয়াজ দুই হাত দিয়ে সেই কোপ ঠেকানোর চেষ্টা করলে হাতে মারাত্মক আঘাত পান।

​পরবর্তীতে আসামিরা তাকে লাঠি ও কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। এ সময় তার শার্টের পকেটে থাকা নগদ টাকা ও হেডফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি (অপারেশন) নাহিরুল ইসলাম জানান, সাংবাদিককে মারধরের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য