অন্যান্ন

আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে কানসাট উপশাখায় বর্ষপূর্তি উদযাপিত

⎙ প্রিন্ট
আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে কানসাট উপশাখায় বর্ষপূর্তি উদযাপিত
আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে কানসাট উপশাখায় বর্ষপূর্তি উদযাপিত
⌖ শিবগঞ্জ
আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে কানসাট উপশাখায় বর্ষপূর্তি উদযাপিত​
মোঃ রবিউল ইসলাম, রাজশাহী ব্যুরো চিফ:
দেশের ঐতিহ্যবাহী ব্যাংকিং প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক পিএলসি গৌরবময় সাফল্যের ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষ্যে ব্যাংকের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট উপশাখার উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা ও বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।​৮ অক্টোবর '২০২৬ ব্যাংকিং জগতে দীর্ঘ ৫০ বছরের পথচলাকে এক মাইলফলক হিসেবে চিহ্নিত করে দিনটি উদযাপিত হয়। এ উপলক্ষে কানসাট মোড়স্থ ব্যাংকের কার্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আট দশক পেরিয়ে ব্যাংকিং খাতে নিজেদের সুদৃঢ় অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি। গ্রাহকসেবা ও ট্রাস্টের ওপর ভর করে বর্তমানে ৮০০-এরও বেশি শাখা ও উপশাখা এবং ৩,৫০০-এর বেশি ডিরেক্ট সেলস এজেন্টের মাধ্যমে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। বর্তমানে সারাদেশে ব্যাংকটির গ্রাহক সংখ্যা ২০ লাখেরও বেশি।
​অনুষ্ঠানে কানসাট উপশাখার অফিসার ইনচার্জ মো: মাশকুর রহমান এবং অফিসার প্রতীক কুমার রায় উপস্থিত গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, 'প্রজন্ম থেকে প্রজন্মে পরস্পরের প্রতি আস্থা ও সম্পর্কের ওপর ভর করেই আমাদের এই পথচলা। আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা দিতে আমরা সংকল্পবদ্ধ।
​অনুষ্ঠানে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করা হয় এবং ভবিষ্যতেও ব্যাংকিং সেবায় এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য