নড়াইলের নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) পুলকের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের সঙ্গে যোগসাজশ, অর্থের বিনিময়ে মামলার প্রতিবেদন তৈরি এবং নির্দোষ মানুষকে হয়রানি করার অভিযোগ উঠেছে। অপরাধী মাদক ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়ে নির্দেশনামূল্য বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করে পাঠায় নড়াইলে।
অভিযোগকারীদের দাবি, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে নিরপরাধ মানুষ হয়রানির শিকার হতে পারেন এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও ক্ষুণ্ন হচ্ছে,শুধু এস আই পুলক নয় নড়াগাতি থানায় আরো এস আই আছে যারা একই কাজ অনুসরণ করে চলছে।
তাই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের কাছে জোর দাবি জানানো হচ্ছে—অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
আইনের রক্ষক হিসেবে পুলিশের প্রতিটি সদস্যের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, নিরপরাধ মানুষকে হয়রানি করা নয়। তাই অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি।
নড়াগাতী থানার এসআই পুলকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
এসআই পুলকের বিরুদ্ধে মামলা নিয়ে বাণিজ্যের গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি









মন্তব্য