পুলিশের কঠোর নিরাপত্তায় গোপালগঞ্জ অতিক্রম করল জামায়াতসহ ১১ দলীয় জোটের লংমার্চ
গোপালগঞ্জে প্রবেশ থেকে বের হওয়া পর্যন্ত পুলিশের কঠোর পাহারা, নির্বিঘ্নে পার হলো ১১ দলের লংমার্চ!
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়াগামী লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জ পার হলো কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে। মহাসড়কের দুই পাশে নেতাকর্মীদের উপস্থিতি থাকলেও জেলার কোথাও অনুষ্ঠিত হয়নি পথসভা, সমাবেশ কিংবা কোনো ধরনের বক্তব্য।
সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের গাড়িবহর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলা অতিক্রম করেছে। পুরো যাত্রাপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান এবং প্রশাসনের নজরদারিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় লংমার্চের গোপালগঞ্জ অংশ।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নির্ধারিত রুট অনুসরণ করে ভাঙ্গা হয়ে লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জ জেলা শহর অতিক্রম করে। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা মহাসড়কের দুই পাশে ব্যানার ও ফেস্টুন হাতে দাঁড়িয়ে লংমার্চকে স্বাগত জানান। একই সঙ্গে জোট ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের প্রতি নিজেদের সমর্থন প্রকাশ করেন









মন্তব্য