সারাদেশ

. ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও নির্ভুলতার নির্দেশনা কালিয়ায়।

. কালিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে সাংবাদিকদের অবহিত করল উপজেলা প্রশাসন।

⎙ প্রিন্ট
. ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও নির্ভুলতার নির্দেশনা কালিয়ায়।
প্রতিনিধি :- লিটন সিকদার
⌖ কালিয়া
নড়াইলের কালিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় কালিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি তথ্য সংগ্রহের সময় সংশ্লিষ্ট পরিবারগুলোর কাছ থেকে সঠিক ও নির্ভুল তথ্য নেওয়া এবং সংগৃহীত তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম সরকারি দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সাংবাদিকদের সামনে পাঠ করে শোনান। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নির্ভুল তথ্য নিশ্চিত করা প্রয়োজন। সঠিক তথ্যের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়ন সহজ হবে।

তিনি তথ্য সংগ্রহ কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রেস কনফারেন্সে কালিয়া উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য