সারাদেশ

শিক্ষাঙ্গনে অবদানের স্বীকৃতি, সংবর্ধনায় বিদায় নিলেন অধ্যক্ষ সাকায়েত হোসেন

বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন

⎙ প্রিন্ট
শিক্ষাঙ্গনে অবদানের স্বীকৃতি, সংবর্ধনায় বিদায় নিলেন অধ্যক্ষ সাকায়েত হোসেন
প্রতিনিধি :- লিটন সিকদার
⌖ কালিয়া
নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেনকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা স্মরণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন আলী, বড়দিয়া কলেজের সাবেক অধ্যক্ষ এইচ. এম. বাহাউদ্দিন, সমাজসেবক শেখ আয়েন উদ্দিন, দি পাটনা একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোল্লা সাহাদৎ হোসেন, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন, বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোল্লা বাবুল, দি পাটনা একাডেমির সভাপতি খান সুমন রানা এবং মহাজন ঘশিবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুন্সী জাহিদুল হাসান।এ সময় কলেজের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেনের দীর্ঘদিনের শিক্ষকতা, দায়িত্বশীলতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, একজন আদর্শ শিক্ষকের প্রকৃত পরিচয় শুধু তাঁর দায়িত্ব পালনে নয়, বরং তাঁর সততা, কর্মনিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার মধ্যেই ফুটে ওঠে। তাঁর কর্মময় জীবনের অভিজ্ঞতা ও অবদান আগামী দিনেও শিক্ষক-শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে।সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষের হাতে সম্মাননা ও শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ জীবনের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।একজন শিক্ষকের বিদায় হয় দায়িত্বের পরিসমাপ্তিতে, কিন্তু তাঁর শিক্ষা, আদর্শ ও কর্মের স্মৃতি থেকে যায় প্রজন্মের পর প্রজন্ম। কর্মগুণেই মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য