রাজশাহীসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
মোঃ রবিউল ইসলাম,রাজশাহী ব্যুরো
রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার ৭ অক্টোবর, সকাল ১১ টার সময় মহানগরীর কেএফসি শোরুমের সামনে ‘রাজশাহীর সচেতন সাংবাদিক সমাজ’-এর ব্যানারে স্থানীয় সাংবাদিকরা একত্রিত হয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা সারাদেশে গণমাধ্যমকর্মীদের ওপর সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন হামলা, হয়রানি ও নির্যাতনের তীব্র নিন্দা জানান। সংবাদ পরিবেশন ও পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সুরক্ষা সুনিশ্চিত করা এবং জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অত্যন্ত জরুরি। অবিলম্বে এসব হামলা বন্ধ না হলে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ব্যক্ত করেন নেতৃবৃন্দ। মানববন্ধনে রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
রাজশাহীসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন



মন্তব্য