পুঠিয়ায় মাদক অনলাইন জুয়ায় আসক্ত এক জনের ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড
মোঃ রবিউল ইসলাম, রাজশাহী ব্যুরো
বৃহস্পতিবার ০১ অক্টোবর রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার ভালুকগাছি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের লক্ষ্য ছিল মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধ করা।
অভিযানে মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ০১ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ ইউনুস, পিতা- শুকুর আলী গ্রাম- ভালুকগাছি।আটককৃত ব্যক্তিকে ০৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।
স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকবৃন্দ উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
মাদক অনলাইন জুয়ায় আসক্ত এক জনের ৬ মাসের কারাদণ্ড









মন্তব্য