মাঠ দখল করে বালুর ব্যবসার অভিযোগ, এলাকার খেলোয়ারদের প্রতিবাদে মানববন্ধন
পানিপাড়ায় খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন
নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামে স্থানীয়দের ব্যবহৃত খেলার মাঠে বালুর ব্যবসার প্রস্তুতির অভিযোগ উঠেছে। মাঠটি দখলমুক্ত করে সেখানে খেলাধুলার পরিবেশ বজায় রাখার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্থানীয় কিশোর-তরুণ খেলোয়াড়রা।রোববার (৪ অক্টোবর) বিকেলে পানিপাড়া গ্রামের ওই খেলার মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন পানিপাড়া গ্রামের মোঃ নাদের মোল্লা, জাহিদ মোল্লা এবং স্থানীয় কিশোর খেলোয়াড় সালমান, রাসেলসহ অনেকে।বক্তারা জানান, পানিপাড়া গ্রামের একটি পরিত্যক্ত জমিতে স্থানীয়রা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে মাঠ তৈরি করে খেলাধুলা করে আসছেন। মাঠটি এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার অন্যতম স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।তাদের অভিযোগ, মাঠের জমির মালিক হানিফ মুসল্লি, বিরাজ শেখ, হুমায়ুন মোল্লা, জিয়ার শেখ ও সেলিম মুসল্লি। তাদের মধ্যে একজনের কাছ থেকে জমি লিজ নিয়ে পুঠিমারি গ্রামের সুজা সিকদার সেখানে বাঁধ নির্মাণ করে ইট-বালুর ব্যবসার প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেন এলাকাবাসী।এলাকাবাসীর আশঙ্কা, মাঠটি বালুর ব্যবসার কাজে ব্যবহার করা হলে স্থানীয় শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলার সুযোগ বন্ধ হয়ে যাবে। পাশাপাশি মাঠটি মধুমতি নদীর কাছাকাছি হওয়ায় বালুবাহী বাল্কহেড চলাচলের কারণে নদীর তীর ভাঙন এবং পাশের পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে বলে তারা জানান।মানববন্ধন থেকে স্থানীয়রা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মাঠটি দখলমুক্ত রাখা এবং সেখানে বালুর ব্যবসার কার্যক্রম বন্ধ করে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করার দাবি জানান।মোঃ লিটন সিকদার প্রতিনিধি 01716-802230০৫-১০-২০২৬









মন্তব্য