
কালিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, সমবায়ীদের সম্মাননা দিলেন এমপির সহধর্মিণী
কালিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, নারীদের এগিয়ে আসার আহ্বান মাহফুজা বেগমের

৪ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত
কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগ
পড়তে পারেন

গাজীপুর মহানগরীর কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার (৩ আগস্ট) সকালে ওই কার্যালয়টি আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া তাদের বরখাস্তের আদেশ দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় তিনি ভূমি কার্যালয়ের নথিপত্র যাচাই করেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। মাঠপর্যায়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ ও প্রাথমিক সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খানসহ ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া অন্য ৩ জন হলেন–অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান ও আব্দুল হালিম।
কাশিমপুর ভূমি অফিসে অভিযানের পর জেলা প্রশাসক কালিয়াকৈরের সফিপুরে অপর একটি ভূমি কার্যালয় পরিদর্শনে যান। সেখানেও ভূমি সেবা নিশ্চিত করতে এবং স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
স্বামী ও সহযোগীর বিরুদ্ধে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ
শ্রীপুরে ব্যবসার নামে প্রতারণা:
পড়তে পারেন

থানা পুলিশের প্রতিক্রিয়াশ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, "অভিযোগটি আমরা হাতে পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। তদন্ত কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। যারা এই প্রতারণার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"---স্থানীয় সূত্রে জানা গেছে শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের চিলাশুখানিয়া গ্রামের বাসিন্দারা বলছেন, ইয়ারুল পলান কিছুদিন আগে সরিষার তেলের ব্যবসা শুরু করলেও তার কার্যকলাপ সন্দেহজনক ছিল। তিনি স্থানীয় মানুষের কাছ থেকে ব্যক্তিগতভাবেও টাকা ধার নিয়েছিলেন। ঘটনার পর থেকে তিনি গ্রামে আর ফিরে আসেননি। অনেকেই এখন প্রতারিত হওয়ার আশঙ্কা করছেন।পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রতারণা ও আত্মসাতের মামলা রেকর্ড করা হবে। তদন্তে যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ধারাবাহিক আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু হয়েছে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ দাবি
রাজাবাড়ীতে মাদক কারবারি গোপালের বিরুদ্ধে অভিযোগ অনেক
পড়তে পারেন

পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
ভূমি অফিসেই ঘুষ–চিল্লাচিল্লি, উধাও ১৫ লাখ!
মাদকসেবী নায়েব ও দালাল উমেদারের দুর্নীতির ‘অভয়ারণ্য’:
পড়তে পারেন

পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।