জাতীয়

ফরিদপুরে ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত

প্রিন্ট
ফরিদপুরে ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত
সংগৃহীত
১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মাওলানা ফয়জুর রহমান এর ১০ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মাওলানা ফয়জুর রহমানের নিজ বাড়ি ফরিদপুরের সালথার সদরে সোমবার (১০ আগষ্ট) দিনব্যাপী তার মৃত্যু বার্ষিকী পালিত হয়। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খতব, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মাওলানা ফয়জুর হমানমুক্তিযুদ্ধের অন্যতম সংগঠনক হিসাবে দায়িত্ব পালন করেছেন। ফরিদপুর জেলা জর্জ কোটের জুরি হিসাবে বিচার কাজে অংশগ্রহণ করেছেন। তৎকালীন সময়ে তিনি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ এবং পরবর্তিতে বাংলায় এম এ পাশ করেন। অবিভক্ত নগরকান্দা উপজেলার মাধ্যমিক শিক্ষক সিমিতির সভাপতি ছিলেন। অবিভক্ত ভাওয়াল (ভাওয়াল-মাঝারদিয়া) ইউনিয়ন এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি ফরিদপুর জেলা ঈমাম সমিতির সভাপতি ছিলেন, এছাড়াও তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ঈমাম নির্বাচিত হন। উপজেলার গর্ব মহান এই ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা তিনি ২০১৬ সালের ১০ আগস্ট মৃত্যু বরণ করেন।
 মওলানা ফয়জুর রহমান ফরিদপুর ডায়াবেটিস সমিতি, ফরিদপুর সন্ধানী ডোনার ক্লাব, ফরিদপুর সাহিত্য পরিষদ, জাতীয় অন্ধকল্যাণ সমিতি (ফরিদপুর) আজীবন সদস্য ছিলেন। তার প্রচেষ্টায় সালথা পোস্ট অফিস, সিংহপ্রতাপ বরকতিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। তিনি সালথা উপজেলার প্রতিষ্ঠিত একাধিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সর্বশেষ সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষক জীবনের ইতি টেনে অবসর গ্রহন করেন। পাশাপাশি তিনি সালথা উপজেলার নিকাহ্ রেজিস্ট্রার হিসাবেও কর্মরত ছিলেন।
উপজেলার একমাত্র ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মাওলানা ফয়জুর রহমানের ১০ মৃত্যু বার্ষিকী ও দোয়া মাহফিলে পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য