
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত

মানবাধিকার রক্ষা ও জবাবদিহির তাগিদ রাজশাহী অধিকার-এর আলোচনায়
পড়তে পারেন

মোঃ রবিউল ইসলাম,রাজশাহী ব্যুরো চিফ:
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করতে পারে এবং মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মানবাধিকারকর্মী ও বিশিষ্টজনেরা। তাঁরা বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে। গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতনসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করাও জরুরি।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর আমানা ফুড ভিলের কনফারেন্স রুমে মানবাধিকার সংগঠন অধিকার-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অধিকার-এর রাজশাহী সমন্বয়ক ও সাংবাদিক মঈন উদ্দিন।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি প্রতিষ্ঠায় নাগরিক সমাজ, গণমাধ্যম ও মানবাধিকারকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আড়াল না করে সেগুলো নিরপেক্ষভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
তাঁরা আরও বলেন, কোনো আইন যেন নাগরিকের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করার হাতিয়ার হয়ে না ওঠে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মানবাধিকার সুরক্ষার নামে কিংবা নিরাপত্তার যুক্তিতে নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করা গ্রহণযোগ্য নয়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্তে স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ও সাবেক রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক ও কবি সোহেল মাহবুব, রাজ টাইমস এর সম্পাদক শাহ সুফি মুহিব্বুল আরেফিন, দৈনিক নতুন প্রভাতের বার্তা সম্পাদক ও মানবাধিকার কর্মী তৌফিক ইমাম পান্না, বাসসের রাজশাহী প্রতিনিধি ওমর ফারুক, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা রাব্বানী, মানবাধিকার কর্মী সানজিদা ইসলাম, বাংলাদেশ বেতারের রাজশাহী নগর প্রতিনিধি আশিকুর রহমান এবং আইনজীবী নিজাম উদ্দিন, মানবাধিকার কর্মী আরিফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী এম শামিম। এ ছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, মানবাধিকারকর্মী ও সাংবাদিক হাবিবউল্লাহ মোহাম্মদ কাওছারী, মানবাধিকার ও রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার হোসেন, মানবাধিকার কর্মী এম শামিম, মানবাধিকার কর্মী কাজি নুরুল আলম, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী জুলইকরাম ফেরদৌস ইবতিদা এবং রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশনের (রোমো) আহ্বায়ক ও মানবাধিকারকর্মী হুজাইফাসহ রাজশাহী জেলার অধিকার’র কর্মী ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ১৯৯৪ সালের ১০ অক্টোবর মানবাধিকারকর্মীদের উদ্যোগে অধিকার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতনসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিবদ্ধ করা এবং ভুক্তভোগীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। প্রতিষ্ঠার ৩২ বছর পূর্তিতে সংগঠনটি মানবাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
একাত্তরের বীর যোদ্ধা সায়েদ খানের চিরবিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা
ডেঙ্গু প্রতিরোধে কলম্বিয়া ওয়াশিং প্লান্টের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিতরাজেন্দ্রপুরে যমুনা ও হাওড় এক্সপ্রেসের স্টপেজ দাবিতে মানববন্ধন, দ্রুত পদক্ষেপের আহ্বান
রাজেন্দ্রপুরে যমুনা ও হাওড় এক্সপ্রেসের স্টপেজ দাবিতে মানববন্ধন, দ্রুত পদক্ষেপের আহ্বান
পড়তে পারেন

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ও হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় স্টেশনসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজেন্দ্রপুর ও আশপাশের এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওড় এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু করা জরুরি। বিশেষ করে রাজেন্দ্রপুর সেনানিবাসে যাতায়াতকারী ব্যক্তি, কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রীরা ট্রেন দুটির স্টপেজ চালু হলে উপকৃত হবেন।
তাঁরা বলেন, ট্রেন দুটির যাত্রাবিরতি না থাকায় দীর্ঘদিন ধরে এ অঞ্চলের যাত্রীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিকল্প স্টেশন ব্যবহার করতে গিয়ে যাত্রীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়। ফলে জনদুর্ভোগ লাঘব এবং রেলসেবার সুযোগ সম্প্রসারণে রাজেন্দ্রপুর স্টেশনে ট্রেন দুটির যাত্রাবিরতি চালু করা সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, রাজেন্দ্রপুর ও আশপাশের এলাকায় জনবসতি এবং যাতায়াতের চাহিদা বিবেচনায় নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। যাত্রীদের দুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তাঁরা।
এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে নেতৃত্ব দেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নাজমুল হুদা শাহীন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মশিউর রহমান লিটন, সাবেক ইউপি সদস্য সুরুজ মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আলী আজগর, ইউপি সদস্য মোহাম্মদ আলী শেখ, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির নূরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সেক্রেটারি ওসমান শেখ, শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম নয়ন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নূরুল ইসলাম ফকির, সিরাজ উদ্দিন, আ. রশিদ পলান, ইসলাম ফকির, ভাওয়াল বদরে আলম কলেজের সাবেক ছাত্রনেতা বাসির খান, আ. মান্নান শেখ, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির আবু বক্কর সিদ্দিক এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন শেষে এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াত সমস্যার কথা বিবেচনায় নিয়ে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওড় এক্সপ্রেসের যাত্রাবিরতি চালুর দাবিতে রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
একাত্তরের বীর যোদ্ধা সায়েদ খানের চিরবিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা
ডেঙ্গু প্রতিরোধে কলম্বিয়া ওয়াশিং প্লান্টের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে সৌরবিদ্যুতে গভীর নলকূপ চালনা ও পানির সুষম ব্যবহারে কর্মশালা
বরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থায় সৌরবিদ্যুৎ নিয়ে নীতিনির্ধারণী কর্মশালা
পড়তে পারেন

পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
একাত্তরের বীর যোদ্ধা সায়েদ খানের চিরবিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা
ডেঙ্গু প্রতিরোধে কলম্বিয়া ওয়াশিং প্লান্টের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিতডিবি প্রধানের দায়িত্বে এবার অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা আব্দুস ছালাম
পাবনা জেলার ডিবি প্রধানের দায়িত্বে এবার অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা আব্দুস ছালাম
পড়তে পারেন

পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন পেয়েছেন বিজ্ঞ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা আব্দুস ছালাম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পাবনা জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ পদায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
নবনিযুক্ত ডিবির ওসি আব্দুস ছালাম এর আগে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর আগেও তিনি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। ফলে পাবনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধীদের ধরণ এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে তাঁর গভীর মাঠপর্যায়ের অভিজ্ঞতা রয়েছে।
বিশেষ করে ৫ই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী উত্তাল ও সংবেদনশীল সময়ে তিনি পেশাদারিত্ব ও চরম বুদ্ধিমত্তার পরিচয় দেন। সেই সংকটময় দিনগুলোতে তিনি সাধারণ শিক্ষার্থী ও ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে পরিস্থিতি সহনশীল রাখেন। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত সহিংসতা ঘটতে না দিয়ে নিজের নিষ্ঠা ও বিচক্ষণতা দিয়ে অশান্ত পাবনাকে শান্ত করতে তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করেছিলেন।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আব্দুস ছালাম জানান, পাবনা জেলাকে মাদক, সন্ত্রাস, চাদাবাজ ও সব ধরনের অপরাধমুক্ত রাখতে ডিবি পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। অপরাধ দমনে এবং জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তিনি সাংবাদিক, সাধারণ জনগণ ও সুশীল সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
অফিসার ইনচার্জ হিসেবে আব্দুস ছালামের এই নতুন পদায়নকে স্বাগত জানিয়েছে পাবনার সুশীল সমাজ, সংবাদকর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। নতুন দায়িত্বে তিনি পাবনা ডিবির কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সর্বস্তরের মানুষ।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
একাত্তরের বীর যোদ্ধা সায়েদ খানের চিরবিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা
ডেঙ্গু প্রতিরোধে কলম্বিয়া ওয়াশিং প্লান্টের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।