গোপালগঞ্জে মাগরিবের নামাজ আদায়ের পর থেকে নিখোঁজ রয়েছে ১১ বছর বয়সী শিশু মাআদ আল মাহমুদ। তাকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।
নিখোঁজ শিশু মাআদ আল মাহমুদ সাংবাদিক এ.টি.এম. মাহমুদের বড় ছেলে। সে গোপালগঞ্জের ইসলামপুর কাঠি এলাকার ভবানীপুর মাদ্রাসার একজন শিক্ষার্থী।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ১০-১১-২০২৬ইং সন্ধ্যায় মাদ্রাসায় মাগরিবের নামাজ আদায়ের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।
নিখোঁজ শিশুর পরিচয়:
- নাম: মাআদ আল মাহমুদ
- বয়স: ১১ বছর
- শিক্ষাপ্রতিষ্ঠান: ভবানীপুর মাদ্রাসা, ইসলামপুর কাঠি, গোপালগঞ্জ
- পিতার নাম: সাংবাদিক এ.টি.এম. মাহমুদ
- স্থায়ী ঠিকানা: পোস্ট অফিস মোড়, গোপালগঞ্জ।
সন্ধান পেলে যোগাযোগ করুন:
📞 পিতা: 01766333755
📞 মাতা: 01731081187
🙏 মানবিক আবেদন: কোনো হৃদয়বান ব্যক্তি শিশুটিকে দেখে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবারের দেওয়া নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
একটি শেয়ার হয়তো শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবাই পোস্টটি শেয়ার করে শিশুটির সন্ধানে সহযোগিতা করুন।
MMT NEWS24 — সাংবাদিক লিটন সিকদার মানবতার পাশে, সংবাদে সর্বদা।
যেকোন বিষয়ক তথ্য দিয়ে সহযোগিতার জন্য যোগাযোগ করুন ০১৭১৬-৮০২২৩০





















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।