গোপালগঞ্জে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত, দায়িত্ব পালনে পেশাদারিত্বের নির্দেশ ডিআইজির

গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা, সদস্যদের উদ্দেশে ডিআইজির গুরুত্বপূর্ণ নির্দেশনাউদ্দেশে ডিআইজির গুরুত্বপূর্ণ নির্দেশনা

গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা, সদস্যদের উদ্দেশে ডিআইজির গুরুত্বপূর্ণ নির্দেশনাউদ্দেশে ডিআইজির গুরুত্বপূর্ণ নির্দেশনা
প্রতিনিধি :- লিটন সিকদার
প্রিন্ট


গোপালগঞ্জ জেলা পুলিশের সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সার্বিক কল্যাণ এবং কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।
সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা, কর্মপরিবেশ ও সার্বিক কল্যাণ নিয়ে বিস্তারিত আলোচনা এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান পুলিশ সদস্যদের জনগণের সেবায় আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে সহকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
#MMTNEWS24

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-