নাটোরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নাটোরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। একই সঙ্গে লালপুর ও বাগাতিপাড়া থানার ওসিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। পাশাপাশি দুই উপজেলার ছাত্রদলের সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়।উল্লেখ্য, বুধবার ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে লালপুর ও বাগাতিপাড়ায় ইউএনও কার্যালয় ঘেরাও ও বিক্ষোভের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হন।









মন্তব্য