
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত

উপজেলা পরিষদের জমির ওপর আদালতের দাবি
শাহজাদপুরে আদালত-প্রশাসনের পাল্টাপাল্টি আইনি লড়াই
পড়তে পারেন

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রায় ১৫ বিঘা সরকারি সম্পত্তি ও উপজেলা পরিষদের জমি নিয়ে বিচার বিভাগ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। একটি সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে শুরু হওয়া এই টানাপোড়েন এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বিচার বিভাগ ও জেলা প্রশাসনের মধ্যে সংঘাতময় পরিস্থিতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, ২০১৩ সালে শাহজাদপুর চৌকি আদালতের সেরেস্তাদার বাদী হয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০২৬ সালে এসে সেই মামলার আরজি সংশোধন করে উপজেলা পরিষদের প্রায় ৭ একর জায়গা নিজেদের বলে দাবি করে আদালত কর্তৃপক্ষ এবং সেখানে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয়।
এই জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়ায় উপজেলা পরিষদের বিশেষ সভা ও জেলা উন্নয়ন সমন্বয় সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, উপজেলা পরিষদের আনুষ্ঠানিক 'ক্লিয়ারেন্স' না পাওয়া পর্যন্ত প্রাচীর নির্মাণের কাজ স্থগিত থাকবে।
সেই সিদ্ধান্তের ভিত্তিতে গত ২১ জুন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে কাজ বন্ধ রাখার অনুরোধ জানিয়ে চিঠি দেয় উপজেলা প্রশাসন।
মূল জটিলতার শুরু এরপরই। উপজেলা প্রশাসনের দেওয়া ওই সরকারি চিঠিটিকেই আদালতের আদেশ অমান্য বা 'নিষেধাজ্ঞা ভঙ্গ' হিসেবে গণ্য করে ইউএনওর বিরুদ্ধে ভায়োলেশন মামলা করা হয়।
তবে নথি বিশ্লেষণে দেখা যায়, নিষেধাজ্ঞার আবেদন ও আদেশ দুটোই দেওয়া হয়েছিল ২৪ মে, একই দিনে কোনো শুনানি ছাড়াই। আদালত থেকে এই নিষেধাজ্ঞার নোটিশ, আরজি ও আদেশের অনুলিপি উপজেলা প্রশাসনের কাছে পৌঁছায় অনেক পরে, ৩০ জুন।
প্রশাসনের প্রশ্ন, যে নিষেধাজ্ঞার বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে জানতই ৩০ জুন, সেই আদেশের আগে দেওয়া ২১ জুনের একটি সাধারণ সরকারি চিঠিকে কীভাবে 'আদালত অবমাননা' বলা হলো?
এছাড়া বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে প্রশাসন। অভিযোগ উঠেছে, গত ২৬ জুলাই ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আদেশের কপি ইউএনও কার্যালয়ে পৌঁছানোর আগেই তা গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এর বিরুদ্ধে ইউএনওর পক্ষ থেকে জেলা জজ আদালতে 'সিভিল রিভিশন' দায়ের করা হলে ১৩ আগস্ট তার শুনানির দিন ধার্য করা হয়।
প্রশাসনিক নিরপেক্ষতার স্বার্থে গত ২৯ জুলাই জেলা ও দায়রা জজের আদেশে মূল মামলা ও ভায়োলেশন মামলাটি শাহজাদপুর থেকে সরিয়ে সিরাজগঞ্জ সদর আদালতে স্থানান্তর করা হয়। তবে ৬ আগস্ট নতুন আদালতে শুনানিতে ইউএনওর সকল আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। আজ ১৩ আগস্ট মামলার একতরফা সাক্ষ্য গ্রহণ ও চূড়ান্ত আদেশের জন্য দিন ধার্য রয়েছে।
একটি সরকারি জমির মালিকানা ও আইনি প্রক্রিয়ার ব্যাখ্যাকে কেন্দ্র করে বিচার বিভাগ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যকার এই নজিরবিহীন পাল্টাপাল্টি অবস্থান পুরো জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বর্তমানে শাহজাদপুরে আদালত ও উপজেলা পরিষদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
একটি মহল সরকারের প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে চরম দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার পাঁয়তারা করছে বলেও অভিযোগ উঠেছে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
একাত্তরের বীর যোদ্ধা সায়েদ খানের চিরবিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা
ডেঙ্গু প্রতিরোধে কলম্বিয়া ওয়াশিং প্লান্টের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিতমানবিক গুণাবলির অনন্য দৃষ্টান্ত অ্যাডভোকেট আজিজুল হাকিমের জন্মদিন আজ
মানবিক গুণাবলির অনন্য দৃষ্টান্ত অ্যাডভোকেট আজিজুল হাকিমের জন্মদিন আজ
পড়তে পারেন

নম্রতা, ভদ্রতা ও মানবিক গুণাবলির জন্য পরিচিত শ্রীপুর উপজেলার সাটিয়াবাড়ী এলাকার জমির আলীর পুত্র অ্যাডভোকেট আজিজুল হাকিমের জন্মদিন আজ। পরিবার, স্বজন, বন্ধু-সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে পোস্ট দিয়েছেন অনেকে।
জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত হয়ে অ্যাডভোকেট আজিজুল হাকিম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষের ভালোবাসা ও দোয়া জীবনের বড় প্রাপ্তি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, এই জন্মদিন মানুষের কল্যাণে কাজ করার নতুন প্রেরণা হয়ে উঠুক।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
একাত্তরের বীর যোদ্ধা সায়েদ খানের চিরবিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা
ডেঙ্গু প্রতিরোধে কলম্বিয়া ওয়াশিং প্লান্টের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিতসন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে
পড়তে পারেন

বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না হলে বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন সংকট তৈরি হয়। এ পরিস্থিতি সামাল দিতে একটি কৌশল নেওয়া হয়েছে, যা মঙ্গলবার সন্ধ্যা থেকে কার্যকর করা হয়েছে। এর ফলে বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করছেন তিনি।
বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিটের টার্মিনালে এলএনজি কার্গো খালাস করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে এক্সিলারেট এনার্জির টার্মিনালটি বর্তমানে আংশিক সক্ষমতায় চালু রয়েছে। পুরো সক্ষমতায় নিতে হলে টার্মিনালটি আবার প্রায় ৭২ ঘণ্টা বন্ধ রাখতে হবে। ফলে কোন সময়ে এটি বন্ধ রাখলে সাধারণ মানুষের ভোগান্তি তুলনামূলক কম হবে, তা নিয়ে আলোচনা চলছে।
এ বিষয়ে এক্সিলারেট এনার্জির সঙ্গে আলোচনা চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বুধবার দুপুরেও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে।
চলমান সংকটের কারণে মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এ জন্য সরকার জনগণের কাছে বারবার দুঃখ প্রকাশ করছে। তবে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার ক্ষেত্রে অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
প্রতিমন্ত্রী বলেন, প্রকৃতি স্বাভাবিক হলে এলএনজি খালাস করা সম্ভব হবে। তখন গ্যাসের সরবরাহও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।
গ্যাস সংকট মোকাবিলায় বিকল্প উৎসের সন্ধান করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে বৈঠক হয়েছে এবং বাংলাদেশের একটি প্রতিনিধিদলও সেখানে গেছে। দেশটির দেওয়া প্রস্তাব নিয়ে কাজ চলছে। সেখান থেকে অন্তত এক কার্গো এলএনজি পাওয়ার আশা করা হচ্ছে। এটি সংকট মোকাবিলায় একটি মধ্যমেয়াদি সমাধান হতে পারে।
তিনি আরও বলেন, হাতে থাকা সব বিকল্প নিয়েই সরকার কাজ করছে। ইউএস-বাংলাদেশ চেম্বারের কাছেও এলএনজি সরবরাহের বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।
তবে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। চেষ্টার ক্ষেত্রে কোনো ঘাটতি রাখা হচ্ছে না।
বর্তমান সংকটের জন্য আগের সরকারগুলোর দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতিকেও দায়ী করেন অনিন্দ্য ইসলাম অমিত। তার ভাষ্য, বিগত সরকারগুলো মধ্য ও দীর্ঘমেয়াদি সমাধানের বদলে তাৎক্ষণিকভাবে সংকট মোকাবিলার দিকে বেশি গুরুত্ব দিয়েছে। ফলে একপর্যায়ে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এবার গ্রীষ্মকালেই সেই সংকট দেখা দিয়েছে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
একাত্তরের বীর যোদ্ধা সায়েদ খানের চিরবিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা
ডেঙ্গু প্রতিরোধে কলম্বিয়া ওয়াশিং প্লান্টের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিতপাসের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ শিক্ষাবোর্ড
পড়তে পারেন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে, ৫৭ দশমিক ৩৯ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
এবার বোর্ডভিত্তিক ফলাফলে দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। বরিশাল বোর্ডে ৬০ দশমিক ৩৫, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮, রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭, সিলেটে ৫৮ দশমিক ৩৩ এবং যশোর বোর্ডে ৬৬ দশমিক ২৭ শতাংশ।
এ ছাড়া ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার ফল লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। সে হিসাবে এবার ফল প্রকাশে নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা বেশি সময় লেগেছে। এর আগে গত ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য সময় জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে অনিবার্য কারণে ওই সময়ে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সোমবার ফল প্রকাশ করা হয়।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
একাত্তরের বীর যোদ্ধা সায়েদ খানের চিরবিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হকের লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন: হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খোঁজখবর নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা
ডেঙ্গু প্রতিরোধে কলম্বিয়া ওয়াশিং প্লান্টের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত



















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।