নন এমপি এবং ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য ভালো সময় অপেক্ষা করছে

স্বপ্ন পূরণ হতে যাচ্ছে নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষকদের

স্বপ্ন পূরণ হতে যাচ্ছে নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষকদের
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
প্রিন্ট

বিস্তারিত : শিক্ষা মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যমতে, দেশে বর্তমানে ৬ হাজার ১৭৯টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে ৩ হাজার ৭৯৮টি এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে ২ হাজার ৩৮১টি প্রতিষ্ঠান রয়েছে।
তথ্যমতে, নন-এমপিও মাধ্যমিক বিদ্যালয় ২ হাজার ৭১২টি; স্কুল অ্যান্ড কলেজ ২২৩টি; কলেজ ৮৬৩টি; মাদরাসা ১ হাজার ৯২টি ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ১ হাজার ২৮৯টি।

এবার তাদের এমপিওভুক্তির বিষয়ে আনুষ্ঠানিক সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। শিগগির এ সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-