বিস্তারিত : শিক্ষা মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যমতে, দেশে বর্তমানে ৬ হাজার ১৭৯টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে ৩ হাজার ৭৯৮টি এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে ২ হাজার ৩৮১টি প্রতিষ্ঠান রয়েছে।
তথ্যমতে, নন-এমপিও মাধ্যমিক বিদ্যালয় ২ হাজার ৭১২টি; স্কুল অ্যান্ড কলেজ ২২৩টি; কলেজ ৮৬৩টি; মাদরাসা ১ হাজার ৯২টি ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ১ হাজার ২৮৯টি।
এবার তাদের এমপিওভুক্তির বিষয়ে আনুষ্ঠানিক সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। শিগগির এ সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

স্বপ্ন পূরণ হতে যাচ্ছে নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষকদের
14 Nov 2026, 22:40 · মোঃ তোহিদুজ্জামান তুষার — রাজশাহী জেলা প্রতিনিধি
