
থানা পুলিশের প্রতিক্রিয়াশ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, "অভিযোগটি আমরা হাতে পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। তদন্ত কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। যারা এই প্রতারণার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"---স্থানীয় সূত্রে জানা গেছে শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের চিলাশুখানিয়া গ্রামের বাসিন্দারা বলছেন, ইয়ারুল পলান কিছুদিন আগে সরিষার তেলের ব্যবসা শুরু করলেও তার কার্যকলাপ সন্দেহজনক ছিল। তিনি স্থানীয় মানুষের কাছ থেকে ব্যক্তিগতভাবেও টাকা ধার নিয়েছিলেন। ঘটনার পর থেকে তিনি গ্রামে আর ফিরে আসেননি। অনেকেই এখন প্রতারিত হওয়ার আশঙ্কা করছেন।পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রতারণা ও আত্মসাতের মামলা রেকর্ড করা হবে। তদন্তে যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ধারাবাহিক আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু হয়েছে।





















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।