কলাবাড়িয়া বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, মোশারফ হোসেনকে সংবর্ধনা
নড়াগাতীতে নতুন অ্যাডহক কমিটির অভিষেক, সভাপতিকে ফুলেল সংবর্ধনা
মোঃ লিটন সিকদার,নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি, সাবেক ছাত্রনেতা ও তরুণ সমাজসেবক মোঃ মোশারফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্বাচিত অ্যাডহক কমিটির অভিষেক উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন, অভিভাবক সদস্য হাফিজুর রহমান, সাধারণ শিক্ষক সদস্য অমিয় রায় এবং সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণপতি মজুমদার।এছাড়াও উপস্থিত ছিলেন কলাবাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াস মোল্লা, ৮নং কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন (ছানা), বিদ্যালয়ের প্রাক্তন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের সমাজসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে দক্ষ নেতৃত্বের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে কলাবাড়িয়া বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।এ সময় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ের শৃঙ্খলা, পরিবেশ ও সহশিক্ষা কার্যক্রমে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেনকে ফুলের তোড়া দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।








মন্তব্য