
গাজীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব মোঃ তারেক রহমান রাজশাহীতে সফর করছেন
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজশাহী সফর
পড়তে পারেন

আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকাল ৩টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন জনাব মোঃ তারেক রহমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহী সফর করছেন।
রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামের সামনে থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কে অফিসিয়াল ক্যাপ এবং গেঞ্জি উপহার দিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর এর সদস্য সচিব ইঞ্জি: মো: আরিফুজ্জামান সোহেল।
অতঃপর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) আয়োজিত জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হন। উক্ত জনসভায় মাননীয় প্রধানমন্ত্রীপ্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং আখচাষিদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
পাঠকের মন্তব্য
Thanks for news...
মন্তব্য
বাছাই সংবাদ
শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৩৮ হাজার ৯৭০ জন আখচাষি পেলেন ১২ কোটি টাকার প্রণোদনা
পড়তে পারেন

মোঃ রবিউল ইসলাম,রাজশাহী ব্যুরো চিফ
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেছেন। জনসভা থেকে তিনি রাজশাহী অঞ্চলের আখচাষিদের সার্বিক উন্নয়নে সরকারের নানা অঙ্গীকার ব্যক্ত করেন এবং চাষিদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেলে আয়োজিত এই জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী বিভাগের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মাঝে মোট ১২ কোটি টাকার প্রণোদনা বরাদ্দের ঘোষণা দেন।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে ডিজিটাল বোতাম চেপে একযোগে এই প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আহ্বানে ও উপস্থিতিতে বিশাল জনসমুদ্রে সমবেত হাজারো মানুষও সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করে এক আনন্দঘন ও আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন।
জনসভায় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, দেশের কৃষি খাতকে স্বাবলম্বী করা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যেই এই প্রণোদনা প্রদান করা হচ্ছে। বিশেষ করে চিনি শিল্প ও আখচাষের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং প্রান্তিক চাষিদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।
প্রণোদনার এই অর্থ সরাসরি চাষিদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে, যা আখচাষিদের উৎপাদন বৃদ্ধিতে, আধুনিক কৃষি সরঞ্জাম ক্রয় এবং সেচ সুবিধা বাড়াতে প্রত্যক্ষ ভূমিকা রাখবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের এই সুসংগঠিত ও স্মরণীয় জনসভা স্থানীয় সাধারণ মানুষ ও আখচাষিদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। স্থানীয় কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রধানমন্ত্রীর এই সরাসরি হস্তক্ষেপ ও সময়োপযোগী প্রণোদনা ঘোষণা এ অঞ্চলের চিনি শিল্প ও আখচাষকে পুনরায় চাঙ্গা করতে কার্যকর ভূমিকা পালন করবে।
জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং হাজার হাজার সাধারণ জনগণ ও আখচাষি উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
মুহূর্তের অসতর্কতায় নিভে গেল শিশুর জীবন, সাইফার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।
বাড়ির উঠান থেকে নিখোঁজ, পাশের পুকুরে মিলল দুই বছরের সাইফার নিথর দেহ।
পড়তে পারেন

মায়ের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল মাত্র দুই বছরের শিশু সাইফা খানম। মায়ের পাশে দাঁড়িয়ে ছাগলকে গাছের পাতা খাওয়াচ্ছিল সে। চারপাশে ছিল পরিচিত পরিবেশ, আর মায়ের স্নেহমাখা উপস্থিতি। কিন্তু একটি ফোনকলের কারণে মা সামান্য সময়ের জন্য ঘরে যাওয়ার পরই ঘটে যায় হৃদয়বিদারক ঘটনা। মায়ের চোখের আড়াল হতেই নিখোঁজ হয়ে যায় ছোট্ট সাইফা। পরিবারের সদস্যদের উদ্বিগ্ন খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি শিশুটিকে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মাত্র দুই বছরের শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক ও শোকাবহ পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাড়ির উঠানে মায়ের সঙ্গে সময় কাটাচ্ছিল শিশু সাইফা খানম। এ সময় তার বাবা ফাহিম খানের ফোন আসে। ফোনে কথা বলার জন্য মা ঘরের ভেতরে যান। কিছুক্ষণ পর বাইরে এসে মেয়েকে আর দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে শুরু করেন। বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে সাইফাকে পাওয়া যায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় দ্রুত শিশুটিকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী মুরাদ খান জানান, সকালে সাইফা তার মায়ের সঙ্গে বাড়ির উঠানে ছিল। শিশুটির বাবা ফোন করায় মা ঘরে গিয়ে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ পর সাইফাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র সন্তান ছিল ছোট্ট সাইফা। যে শিশুর হাসি-খেলায় প্রতিদিন মুখর থাকত বাড়ির আঙিনা, তার এমন আকস্মিক মৃত্যুতে মুহূর্তেই থমকে গেছে পরিবারের স্বাভাবিক জীবন। সন্তানের এমন অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
একটি অসতর্ক মুহূর্ত যে একটি পরিবারের জীবনে কত বড় শূন্যতা তৈরি করতে পারে, সাইফার এই মর্মান্তিক ঘটনা তারই বেদনাদায়ক উদাহরণ। ছোট শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে পুকুর, জলাশয় ও পানির উৎসের আশপাশে বাড়তি সতর্কতা এবং সার্বক্ষণিক নজরদারির গুরুত্ব আবারও সামনে নিয়ে এসেছে ঘটনাটি।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
ইমামদের দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে: এমপি মিলন
পড়তে পারেন

মোঃ রবিউল ইসলাম,রাজশাহী ব্যুরো
রাজশাহীতে ইমাম প্রশিক্ষণ একাডেমিতেদেশ ও জাতির কল্যাণে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মসজিদে নামাজ আদায় ও ধর্মীয় শিক্ষা প্রদানের পাশাপাশি সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধের বিকাশ, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে ইমামদের আরও সক্রিয় হতে হবে। ধর্মীয় জ্ঞানের পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ারও আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ২২৮তম দলের ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি মিলন বলেন, ইমামরা সমাজের মানুষের কাছে অত্যন্ত সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তি। তাঁদের বক্তব্য ও পরামর্শ মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক বন্ধন এবং সামাজিক আচরণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের মানুষের মধ্যে সততা, ন্যায়বিচার, সহনশীলতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে ইমামদের এগিয়ে আসতে হবে।
এবং তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইমাম প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করেন। ১৯৯৩ সালে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু হয়। বর্তমানে দেশের ৮১৮টি প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ১ লাখ ২৩ হাজার ইমামকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ইমাম ও মুয়াজ্জিনেরা ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি আত্মকর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণ প্রসঙ্গে এমপি মিলন আরও বলেন, দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি ও বার্ধক্যজনিত অক্ষমতার কারণে আর্থিক সংকটে পড়া ইমাম, মুয়াজ্জিন ও আলেম-ওলামাদের সহযোগিতার লক্ষ্যে বেগম খালেদা জিয়া ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের উদ্যোগ নিয়েছিলেন। এ ধরনের উদ্যোগ ধর্মীয় ব্যক্তিত্বদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়াও তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতার আওতায় আনার উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে পাইলট কর্মসূচি হিসেবে এর বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ইমাম-মুয়াজ্জিনদের পেশাগত মর্যাদা ও আর্থিক নিরাপত্তা জোরদারে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইমাম প্রশিক্ষণ একাডেমি, রাজশাহীর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির উপপরিচালক ডা. মো. আসেম আলী। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ কে এম মুজাহিদুল ইসলাম, জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহীর সদস্যসচিব কাজী মো. নুরুল আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা। স্বাগত বক্তব্য দেন একাডেমির প্রশিক্ষক মাওলানা মো. রাকিবুল ইসলাম।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।