
অটোমেক টু পয়েন্ট জিরো’র উদ্বোধন
প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান

শিশুর সুস্থ বিকাশে মাতৃদুগ্ধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী
পড়তে পারেন

শিশুদের সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, জন্মের পর প্রথম কয়েক মাসে শিশুর পুষ্টির প্রধান উৎস হওয়া উচিত মায়ের দুধ। বিশেষ করে প্রসবের পরপরই শিশুকে শালদুধ খাওয়ানো অত্যন্ত জরুরি, কারণ এতে উচ্চমাত্রার প্রয়োজনীয় প্রোটিন ও রোগ প্রতিরোধী উপাদান থাকে।
শনিবার রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল, ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসবের সংখ্যা বৃদ্ধি এবং সচেতনতার অভাবে অনেক নবজাতক শালদুধ ও মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে। এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।
তিনি জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আগের কার্যক্রমের সমালোচনা করে বলেন, গ্রামাঞ্চলে মাতৃদুগ্ধপানের উপকারিতা নিয়ে পর্যাপ্ত প্রচারণা হয়নি। এ পরিস্থিতি বদলাতে আগামী এক বছরের কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রতি মাসে অন্তত একটি জেলায় সিভিল সার্জন, জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করতে হবে। এতে মাতৃদুগ্ধপানের হার বাড়বে, শিশু মৃত্যুও কমে আসবে।
শিশুখাদ্যের বিষয়ে মন্ত্রী বলেন, দেশে মাতৃদুগ্ধের বিকল্প খাদ্য নিয়ন্ত্রণে আইন রয়েছে। বাজারজাত গুঁড়ো দুধের পরিবর্তে ছয় মাস বয়সের পর ঘরে তৈরি সুষম খাবারই শিশুর জন্য সবচেয়ে উপযোগী। চালের খুদ, ডাল, আলু ও শাক-সবজি দিয়ে তৈরি খিচুড়ি শিশুদের জন্য আদর্শ সম্পূরক খাদ্য বলে উল্লেখ করেন তিনি।
মায়েদের উদ্দেশে তিনি বলেন, সন্তানকে মায়ের বুকের দুধ থেকে কোনোভাবেই বঞ্চিত করা উচিত নয়। মায়ের সান্নিধ্য ও বুকের দুধ শিশুর নিরাপত্তা, মানসিক বিকাশ এবং সুস্বাস্থ্যের অন্যতম ভিত্তি।
হাসপাতালে চিকিৎসাধীন হাম রোগীদের প্রসঙ্গ তুলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুষ্টিহীনতার কারণে অনেক শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। অনেক মা নিজের অপুষ্টির কথা বলে শিশুকে দুধ খাওয়ানো বন্ধ রাখেন, যা ঠিক নয়। অল্প বয়সে বিয়ে, সচেতনতার অভাব এবং মাতৃদুগ্ধপানে অনীহা পুষ্টিহীনতা বৃদ্ধির অন্যতম কারণ বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) শেখ মোমেনা মনি এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস.আর
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
এলাকা ঘিরে রেখেছে পুলিশ
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু,
পড়তে পারেন

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি বোমাসদৃশ বস্তু দেখতে পাওয়ার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) দুপুরে ঘটনাটি জানাজানি হলে সেখানে সাধারণ মানুষের মধ্যে সাময়িক উদ্বেগের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, সন্দেহজনক বস্তুটি শনাক্ত হওয়ার পরপরই ঘটনাস্থল ঘিরে ফেলা হয় এবং ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করে।
ডিএমপির কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষার ফলাফল পাওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ সময় নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকাতেও সন্দেহজনক একটি বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর মেট্রোরেল-সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
তথ্য চাওয়াই সাংবাদিক কে হেনস্তার অভিযোগ
পড়তে পারেন

এই ঘটনা ভুক্ত ভূগি সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন মাসুদ গাজীপুর জেলা জাতীয় সাংবাদিক ক্লাব এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, দৈনিক ক্রাইম তালাশের গাজীপুর জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন এছাড়াও বিভিন্ন সামাজিক মানবিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি। সাংবাদিক সংগঠনসহ সংশ্লিষ্ট মহল ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের যোর দাবি জানিয়েছেন।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
মন্তব্য
বাছাই সংবাদ
সাংবাদিকতার প্রবাদপুরুষ শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী
পড়তে পারেন

পাবনার আঞ্চলিক সাংবাদিকতার অগ্রদূত, জেলার প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক ইছামতী’ এবং প্রথম সাপ্তাহিক ‘পাবনা বার্তা’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শফিউর রহমান খানের (এস. আর. খান) ২৫তম মৃত্যুবার্ষিকী আজ শ্রদ্ধাভরে পালিত হচ্ছে। তাঁর প্রয়াণ দিবসে স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শুভানুধ্যায়ীরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর শ্রদ্ধা নিবেদন করছেন।
১৯৩১ সালের ২৩ ডিসেম্বর পাবনার বেড়া উপজেলার টাংবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন শফিউর রহমান খান। শৈশবের নানাবিধ প্রতিকূলতা পেরিয়ে তিনি শিক্ষাজীবন সম্পন্ন করেন এবং অত্যন্ত তরুণ বয়সেই সাংবাদিকতার সাথে যুক্ত হন। ১৯৫৩ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত তিনি ‘দৈনিক ইত্তেহাদ’-এর ফরিদপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দৈনিক মিল্লাত, দৈনিক সংবাদ এবং দৈনিক আওয়াজ-এর মতো খ্যাতনামা জাতীয় দৈনিকে জেলা প্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেন।
আঞ্চলিক সাংবাদিকতার প্রসারে শফিউর রহমান খানের অবদান অবিস্মরণীয়। ১৯৮০ সালে তিনি প্রকাশ করেন পাবনা জেলার প্রথম সাপ্তাহিক পত্রিকা ‘পাবনা বার্তা’। এর ধারাবাহিকতায় ১৯৯১ সালের জুলাইয়ে তাঁর হাত ধরেই প্রকাশিত হয় ‘দৈনিক ইছামতী’, যা পাবনা জেলার প্রথম দৈনিক পত্রিকা হিসেবে স্থান করে নেয়।
সাংবাদিকতার পাশাপাশি শফিউর রহমান খান ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও মানবাধিকার কর্মী। তিনি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, পাবনা জেলা শাখা এবং আঞ্জুমান মফিদুল ইসলাম, পাবনা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সহ-সভাপতি ও বাংলাদেশ এডিটরস ফোরামের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
'এস. আর. খান' ছদ্মনামে নিয়মিত লেখালেখি করা এই গুণী ব্যক্তিত্ব তাঁর অবদানের জন্য ১৯৮৪ সালে 'যমুনা সাহিত্য পুরস্কার', ১৯৯২ সালে পাবনা জেলা সাহিত্য পরিষদ কর্তৃক 'ভাস্কর' উপাধি এবং ১৯৯৪ সালে 'উত্তরণ পুরস্কার'-এ ভূষিত হন।
নীতিবান, সাহসী এবং সত্যনিষ্ঠ সাংবাদিক হিসেবে সমকালীন প্রেক্ষাপটে শফিউর রহমান খান পাবনার সংবাদ জগতে এক অনুসরণীয় উদাহরণ হয়ে আছেন। তাঁর ২৫তম প্রয়াণ দিবসে পাবনার সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।
পাঠকের মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।


















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।