গাজীপুর কালিয়াকৈর উপজেলায় রেঞ্জের আওতাধীন মৌচাক বনবিট এর ফরেস্ট অফিসার মোঃ শাহজাহান এর কাছে মৌচাক এলাকায় জবরদখল হওয়া বনের জমি সংক্রান্ত বিষয়ে তথ্য চাইতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন সাংবাদিক, ঘটনাটি নিয়ে সামাজিক মহল ও সাংবাদিকদের মধ্যে ব্যাপক আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়েছে। সাংবাদিকের দাবি পেশাগত দায়িত্ব পালন ও জনস্বার্থে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তিনি মৌচাক বনবিট অফিসে যান।
অফিসে ফরেস্টার শাজাহানকে না পেয়ে মুঠোফোনে তার সাথে যোগাযোগ করলে তথ্য দেওয়ার পরিবর্তে তিনি ক্ষিপ্ত হয়ে উঠে অসৌজন্যমূলক মূলক আচরণ করে তাকে হেনস্তা করার চেষ্টা করেন, মামলার ভয় দেখান এবং বলেন সাংবাদিকরা কি করে বলে থাকে এগুলো আমি জানি। এই ঘটনায় সাংবাদিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে, তাদের দাবি তথ্য অধিকার আইন ও সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সম্মান দেখিয়ে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণ করা উচিত, মাননীয় প্রধানমন্ত্রী যখন বন ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ভূমিকা পালন করার কথা বলছেন, তখন একজন বন কর্মকর্তার এমন আচরণে আমরা ক্ষুব্ধ , এই বিষয়ে ফরেস্ট অফিসার শাহজাহানের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।
এই ঘটনা ভুক্ত ভূগি সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন মাসুদ গাজীপুর জেলা জাতীয় সাংবাদিক ক্লাব এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, দৈনিক ক্রাইম তালাশের গাজীপুর জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন এছাড়াও বিভিন্ন সামাজিক মানবিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি। সাংবাদিক সংগঠনসহ সংশ্লিষ্ট মহল ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের যোর দাবি জানিয়েছেন।

তথ্য চাওয়াই সাংবাদিক কে হেনস্তার অভিযোগ
01 Aug 2026, 12:06 ·
