অবাধ্য স্ত্রীকে ভরণপোষণ দিতে বাধ্য নয় স্বামী: হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়
অবাধ্য স্ত্রীকে ভরণপোষণ দিতে বাধ্য নয় স্বামী: হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়
বাংলাদেশের হাইকোর্ট একটি ঐতিহাসিক রায়ে বলেছেন, যে স্ত্রী স্বামীর অবাধ্য হবে, তাকে ভরণপোষণ দিতে স্বামী বাধ্য থাকবে না। ‘অবাধ্য স্ত্রী’ (নুশুজ) এই নীতির ভিত্তিতে আদালত স্পষ্ট করে দিয়েছেন যে বৈবাহিক সম্পর্কের দায়িত্ব পালনের শর্ত সাপেক্ষে স্বামীর ভরণপোষণের দায়িত্ব।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, স্ত্রী যতদিন স্বামীর আস্থাভাজন থাকবেন এবং তার ন্যায়সঙ্গত আদেশ পালন করবেন, ততদিন তিনি ভরণপোষণ পাবেন। কিন্তু যে স্ত্রী স্বামীর সাথে যৌনমিলন অস্বীকার করবেন অথবা অন্য কোনোভাবে স্বামীর অবাধ্য হবেন, সেই স্ত্রীকে ভরণপোষণ দিতে স্বামী বাধ্য থাকবে না। এই রায়ে মিতা খান বনাম হেমায়েত বিবি (১৪ ডিএলআর (হাইকোর্ট), পৃষ্ঠা-৪৫৫) মামলাটি গুরুত্বপূর্ণ আইনি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
কখন স্ত্রী ভরণপোষণ পাবেন না?
হাইকোর্ট কয়েকটি পরিস্থিতি উল্লেখ করেছেন যেখানে স্ত্রী ভরণপোষণের অধিকারী হবেন না। সেগুলো হলো:
স্বামীর নিষেধাজ্ঞা অমান্য করে স্বামীর বসবাসস্থল ছেড়ে অন্যত্র বসবাস করলে স্ত্রী বন্দিদশায় থাকলে (তবে স্বামী বন্দি থাকলে স্ত্রী ভরণপোষণ পাবেন)অন্যায়ভাবে স্বামীর অনুমতি ছাড়া অসঙ্গত কারণে গৃহত্যাগ করলে. ধর্মত্যাগ করলে স্ত্রীর অবাধ্যতার কারণে বিবাহ বিচ্ছেদ ঘটলে স্বামীর মৃত্যুর পর ইদ্দত পালনরত থাকলে (অন্তঃসত্ত্বা হলে প্রসব পর্যন্ত ভরণপোষণ পাবেন) স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেলে ব্যতিক্রম: কোন পরিস্থিতিতে অবাধ্য হয়েও ভরণপোষণ পেতে পারেন?
আদালত আরও পর্যবেক্ষণ দিয়েছেন যে, কোনো যুক্তিসঙ্গত কারণে স্ত্রী স্বামীর থেকে পৃথক বসবাস করলে তিনি ভরণপোষণ পেতে পারেন। যেমন: স্বামী অভ্যাসগতভাবে খারাপ ব্যবহার করলে বা গৃহত্যাগের নির্দেশ দিলে স্বামী স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করলে স্বামীর সাথে বসবাস করা অসহনীয় হয়ে উঠলে স্বামী দেনমোহর পরিশোধ না করলে স্বামী পুনরায় বিয়ে করলে অথবা উপপত্নী রাখলে
রায়ের আইনি ভিত্তি
এই রায় ইসলামি আইনের নুশুজ (বশ্যতাহীনতা) নীতির ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে, যা অনুযায়ী স্ত্রী যদি স্বামীর বৈধ ইচ্ছার বিরুদ্ধে যায়, তাহলে স্বামীর ভরণপোষণের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার বিধান রয়েছে। তবে আদালত আরও স্পষ্ট করেছেন যে স্বামী যতই গরিব হোক না কেন, সেটা স্ত্রীর ভরণপোষণের অধিকারকে নষ্ট করে না। স্ত্রীকে ভরণপোষণ দেওয়া স্বামীর ব্যক্তিগত দায়িত্ব, তবে তা সম্পূর্ণ শর্তসাপেক্ষে।









মন্তব্য