সারাদেশ

নড়াগাতীতে মেধাবীদের সম্মাননা, আল-খিদমাহ্ ফাউন্ডেশনের আয়োজনে উৎসবমুখর সংবর্ধনা

প্রিন্ট
নড়াগাতীতে মেধাবীদের সম্মাননা, আল-খিদমাহ্ ফাউন্ডেশনের আয়োজনে উৎসবমুখর সংবর্ধনা
⌖ কালিয়া
নড়াগাতীতে মেধাবীদের সম্মাননা, আল-খিদমাহ্ ফাউন্ডেশনের আয়োজনে উৎসবমুখর সংবর্ধনা
বিসেষ প্রতিনিধি: মোঃলিটন সিকদারমেধা, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি দিতে নড়াইলের নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করা এবং ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এ আয়োজন করা হয়।শনিবার (২৯ আগস্ট) নড়াগাতীর যোগানিয়া ডি.এন. মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও বাংলা অর্থ পাঠ করেন মো. বরকত উল্লাহ। পরে গীতা পাঠ ও এর অর্থ উপস্থাপন করেন অরুন কুমার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যোগানিয়া ডি.এন. মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক টিএম সিরাজুল ইসলাম। বিশেষ বক্তব্য রাখেন খলিল স্যার, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যয়নরত কে.এম. ওমর ফারুক এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও আল কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের পরিচালক সাইফুল্লাহ বিন হাবিব।এ সময় আরও বক্তব্য দেন মো. মোমেন শেখ, মো. লুৎফর রহমান, বাঐসোনা-কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসাবুল শেখ, যোগানিয়া ডি.এন. মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক সুকুমার গোস্বামী, রামনগর বাদামতলা প্রাথমিক বিদ্যালয়ের আনন্দ কুমার এবং নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. জাকির হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য জি. এম. হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালগঞ্জ সরকারি কলেজ ও গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসায় অধ্যয়নরত মো. শরিফুল ইসলাম।বক্তারা বলেন, শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেওয়া হলে তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা তৈরি হয়। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়িত্বশীলতার শিক্ষাও শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করার পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদেরও নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানানো হয়।আয়োজকদের প্রত্যাশা, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে নড়াগাতীসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব পড়বে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য