শ্রীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হলেন আকরাম হোসাইন
শ্রীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হলেন আকরাম হোসাইন
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. আকরাম হোসাইন। গত ১ সেপ্টেম্বর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি সেলিম আজাদ ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার মনোনয়নের বিষয়টি জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, যুবলীগ থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আকরাম হোসাইন এর আগে শ্রীপুর উপজেলা যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে দলীয় বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, সাংগঠনিক দক্ষতা, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের বিবেচনায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রমেও তার সম্পৃক্ততা রয়েছে বলে জানান তারা।
এদিকে আকরাম হোসাইনের মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর রাজাবাড়ী ও রাজেন্দ্রপুর এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তবে মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন নেতাকর্মীর মধ্যে অসন্তোষের কথাও জানা গেছে।
মনোনয়ন প্রসঙ্গে মো. আকরাম হোসাইন বলেন, “দলীয় নেতৃত্বের আস্থার প্রতিদান দিতে আমি সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনবান্ধব করতে কাজ করব।”









মন্তব্য