সারাদেশ

ভবানীগঞ্জ পৌরসভার গতিশীল দৃশ্যমান উন্নয়নের নেতৃত্বের কারিগর লিটন মিঞা

⎙ প্রিন্ট
ভবানীগঞ্জ পৌরসভার গতিশীল দৃশ্যমান উন্নয়নের নেতৃত্বের কারিগর লিটন মিঞা
ভবানীগঞ্জ পৌরসভার গতিশীল দৃশ্যমান উন্নয়নের নেতৃত্বের কারিগর লিটন মিঞা
⌖ বাগমারা
ভবানীগঞ্জ পৌরসভার গতিশীল দৃশ্যমান উন্নয়নের নেতৃত্বের কারিগর লিটন মিঞা


​মোঃ রবিউল ইসলাম, রাজশাহী ব্যুরো 
রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুশাসিত প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রশাসনিক ও টেকনিক্যাল কাজের নতুন গতি সৃষ্টি হয়েছে। পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা লিটন মিঞার দক্ষতা, সুদূরপ্রসারী দূরদৃষ্টি এবং দায়িত্বশীল তদারকিতে নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আসছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
​একই সাথে দুটি গুরুত্বপূর্ণ পদের গুরুদায়িত্ব সততা ও স্বচ্ছতার সাথে পালন করে আসছেন তিনি। তাঁর টেকনিক্যাল অভিজ্ঞতার সমন্বয়ে পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কাঁচা ও পাকা সড়ক নির্মাণ ও সংস্কার, নাইট ভিশন ও সড়কবাতি নিশ্চিতকরণ এবং পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়নে কাজের মান অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
​পৌর এলাকার সেবাগ্রহীতা ও স্থানীয় অধিবাসীদের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স কিংবা হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত দৈনন্দিন সেবা নিতে এসে সাধারণ মানুষকে প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হচ্ছে না। সেবাপ্রার্থীদের ভোগান্তি লাঘবে প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত ও সহজীকরণ করা হয়েছে।
​প্রশাসনিক উন্নয়ন ও পৌরবাসীর সেবা প্রসঙ্গে সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা লিটন মিঞা বলেন, "পৌরসভা মূলত জনগণের প্রত্যক্ষ সেবা দেওয়ার একটি প্রতিষ্ঠান। দ্রুত ও স্বচ্ছ সেবা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। আমরা ভবানীগঞ্জ পৌরসভাকে বাস্তবেও একটি প্রথম শ্রেণির ডিজিটাল ও মডেল পৌরসভায় রূপান্তর করতে কাজ করে যাচ্ছি। এ পথচলায় পৌরসভার জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের পৌরবাসীর সহযোগিতা আমাদের বড় শক্তি।"
​এ বিষয়ে এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করায় ভবানীগঞ্জ পৌরসভার প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। একজন দক্ষ টেকনিক্যাল কর্মকর্তা হিসেবে প্রকৌশলী লিটন মিঞার কর্মতৎপরতা পৌরসভার সার্বিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য