অপরাধ

পাকশীতে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের আতঙ্কে নদীপাড়ের মানুষ

পাকশীতে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের আতঙ্কে নদীপাড়ের মানুষ

⎙ প্রিন্ট
পাকশীতে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের আতঙ্কে নদীপাড়ের মানুষ
# পাকশীতে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের আতঙ্কে নদীপাড়ের মানুষ ⌖ ঈশ্বরদী
পাবনার ঈশ্বরদীর পাকশী ফুটো মার্কেট এলাকার বিভিন্ন পয়েন্টে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। অবৈধভাবে বালু তোলার কারণে পদ্মা নদীর তীরবর্তী গ্রামগুলোতে ভাঙন ও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আতঙ্কে রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ড্রেজার ও অন্যান্য উপায়ে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর তলদেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বাড়ছে। ইতোমধ্যে বালু উত্তোলনের কারণে অনেক পরিবার বসতভিটা ও জমিজমা হারিয়েছে বলেও দাবি করেন তারা।এলাকাবাসী জানান, প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হলেও তা স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না বালু উত্তোলন। দিনের বেলায় অভিযান চললেও রাত নামার পর আবারও বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন শুরু হয় বলে অভিযোগ রয়েছে।স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, অব্যাহতভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী এলাকার ঘরবাড়ি, ফসলি জমি ও মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। বিশেষ করে নদীর কাছাকাছি বসবাসকারী পরিবারগুলো যেকোনো সময় বসতভিটা হারানোর আশঙ্কায় রয়েছেন।তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও কঠোর পদক্ষেপের অভাবে দীর্ঘদিন ধরে এই অবস্থা চলছে। তারা নামমাত্র অভিযান নয়, বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পদ্মার ভাঙনে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হতে পারে। এ অবস্থায় নদীতীরবর্তী মানুষের বসতভিটা ও ফসলি জমি রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য