নড়াগাতীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক
সরসপুরে পুলিশের অভিযান, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
মোঃ লিটন সিকদারনড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার সরসপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মুত্তাকিন ওরফে আলামিন (২৪)-কে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সরসপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী।আটক মুত্তাকিন ওরফে আলামিন নড়াগাতী থানার সরসপুর গ্রামের রেজাউল মোল্লার ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার ওসি মোঃ হোসেন আলীর নির্দেশনায় এসআই ইমরান, এএসআই নাজমুলসহ পুলিশের একটি দল রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে মুত্তাকিন ওরফে আলামিনকে আটক করা হয়।নড়াগাতী থানার ওসি মোঃ হোসেন আলী বলেন, আটক ব্যক্তি মাদকদ্রব্য সংক্রান্ত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।









মন্তব্য