অপরাধ

কাশিয়াডাঙ্গা থানার বিশেষ অভিযানে ৩১২ গ্রাম হিরোইনসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার

⎙ প্রিন্ট
কাশিয়াডাঙ্গা থানার বিশেষ অভিযানে ৩১২ গ্রাম হিরোইনসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার
কাশিয়াডাঙ্গা থানার বিশেষ অভিযানে ৩১২ গ্রাম হিরোইনসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার
⌖ পবা
কাশিয়াডাঙ্গা থানার বিশেষ অভিযানে ৩১২ গ্রাম হিরোইনসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার


মোঃ রবিউল ইসলাম, রাজশাহী
​রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আদোবুড়ি মোড় এলাকা থেকে ৩১২ গ্রাম হিরোইনসহ মো. রবিউল ইসলাম মিনাল (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ওই এলাকায় অবস্থান করছিলেন মিনাল।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার একটি বিশেষ টিম আদোবুড়ি মোড় সংলগ্ন গুজুর চায়ের দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩১২ গ্রাম হিরোইন উদ্ধার করেন।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের ভুয়া পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন। ঘটনার দিন গোদাগাড়ী থেকে হিরোইন সংগ্রহ করে কাশিয়াডাঙ্গার ওই চায়ের দোকানে ক্রেতার অপেক্ষায় ছিলেন তিনি এমন গোপন সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করেন পুলিশ।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য