সারাদেশ

রাজাবাড়ীতে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের আয়োজন

রাজাবাড়ীতে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের আয়োজন

প্রিন্ট
রাজাবাড়ীতে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের আয়োজন
*রাজাবাড়ীতে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের আয়োজন
⌖ শ্রীপুর


নিজস্ব প্রতিবেদক:গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 'ডোয়াইবাড়ী স্পোর্টিং ক্লাব'-এর সার্বিক সহযোগিতায় স্থানীয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক জনাব মো: শরীফুজ্জামান শাহানুর-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব ডা: মো: গোলাম মোর্শেদ মুরাদ। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ (বরেণ্য) অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীর বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো: আলমগীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক জনাব মো: রেজাউল করীম এবং ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি প্রকৌশলী মো: শাহ আলম।
গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ডোয়াইবাড়ী মধ্যপাড়া স. প্রা. বিদ্যালয়ের সভাপতি জনাব মো: সাজেদুল ইসলাম (মিথুন)-এর সফল সঞ্চালনায় খেলা দেখতে স্থানীয় শত শত ক্রীড়ামোদী দর্শক মাঠে ভিড় জমান। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের অংশ হিসেবেই এই নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য